স্মরণসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ব্রিটিশবিরোধী আন্দোলনের নেতা কমরেড লাল মোহন রায়ের মৃত্যুতে গতকাল শনিবার স্মরণসভা করেছে জেলা কমিউনিস্ট পার্টি। পৌর শহরের জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই স্মরণসভা হয়। লাল মোহন রায় ৩ জুন ধরমপাশা উপজেলার ইটাউড়ি গ্রামে ১০৪ বছর বয়সে মারা যান। জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি চিত্তরঞ্জন তালুকদারের সভাপতিত্বে স্মরণসভায় প্রবীণ শিক্ষক ধূর্জটি কুমার বসু, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রহমান মিজান, জেলা যুব ইউনিয়নের সভাপতি এনাম আহমদ, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক শরিফা আশ্রাফী, জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি সত্যজিৎ আচার্য, বর্তমান সভাপতি রইসুজ্জামান প্রমুখ বক্তৃতা করেন।