স্মরণসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর জেলা শিল্পকলা একাডেমিতে রংপুর বেতারের সংগীত প্রযোজক ও বিশিষ্ট রবীন্দ্রসংগীতশিল্পী অরুণ কুমার মুখার্জীর স্মরণে স্মরণসভা হয়েছে। রংপুর জেলা সংগীতশিল্পী কল্যাণ ফাউন্ডেশন এ স্মরণসভার আয়োজন করে। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি খাদেমুল ইসলাম বসুনিয়া। আলোচনা করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাজী মো. জুননুন, সংগীতশিল্পী খ ম সম্রাট, মকছুদার রহমান প্রমুখ। গত শনিবার তিনি হৃদ্রোগে আক্রান্ত হয়ে পরলোকগমন করেন।