স্মরণসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ লিবারেল ফ্রন্টের গেরিলা কমান্ডার ও সিলেট জেলা জাসদের সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা সাইফুর রাজ্জাক কিনুর ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত শনিবার রাতে নগরের দরগাগেট এলাকায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে স্মরণসভা হয়েছে। এতে সভাপতিত্ব করেন জেলা জাসদের সভাপতি কলন্দর আলী। নগর জাসদের সাধারণ সম্পাদক নাযাত কবিরের সঞ্চালনায় এতে বক্তব্য দেন সংগঠনের জ্যেষ্ঠ সহসভাপতি ফেরদৌস আরবি, সাংগঠনিক সম্পাদক সোহরাব আলী, সমাজসেবা সম্পাদক আবদুল বাছির, জাসদ জেলা শাখার সদস্য হালিম আহমদ, শৈলেন তালুকদার, তামিম তাহমিদ, রায়হান আহমদ প্রমুখ। নিজস্ব প্রতিবেদক, সিলেট