স্মরণসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বাংলাদেশ লিবারেল ফ্রন্টের গেরিলা কমান্ডার’ সিলেট জেলা জাসদের সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা সাইফুর রাজ্জাক কিনুর ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত শনিবার রাতে নগরের দরগা গেট এলাকায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে স্মরণসভা হয়েছে। জেলা জাসদের সভাপতি কলন্দর আলীর সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য দেন মহানগর জাসদের জ্যেষ্ঠ সহসভাপতি ফেরদৌস আরবী, সাংগঠনিক সম্পাদক সোহরাব আলী, সমাজসেবা সম্পাদক আবদুল বাছির, জাসদ জেলা শাখার সদস্য হালিম আহমদ, শৈলেন তালুকদার, তামিম তাহমিদ, রায়হান আহমদ বক্তব্য দেন। স্মরণসভা সঞ্চালনা করেন নগর জাসদের সাধারণ সম্পাদক নাযাত কবির।