স্মরণসভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহান ভাষা আন্দোলনের অন্যতম পুরোধা ভাষাসৈনিক আবদুল মতিন স্মরণে ফরিদপুরে সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে ফরিদপুর উচ্চবিদ্যালয়ের ঈশান মেমোরিয়াল মিলনায়তনে অনুষ্ঠিত এ স্মরণসভার আয়োজন করা হয়। ভাষা-মতিন স্মরণসভা কমিটির উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক শিক্ষাবিদ আবদুল কাদের। এতে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতিমণ্ডলীর সদস্য মো. রফিকুজ্জামান, ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য মনোজ সাহা, উদীচী ফরিদপুরের সভাপতি আবদুল মোতালেব, আবদুল মালেক শিকদার প্রমুখ। বক্তারা বলেন, বাঙালি জাতির সব লড়াই-সংগ্রামে অংশ নিয়ে ভাষা-মতিন আমৃত্যু মেহনতি জনতার মুক্তির লক্ষ্যে কাজ করে গেছেন।