প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভাষাসৈনিক, চা-শ্রমিক ও কৃষকনেতা মফিজ আলীর অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগরে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়। শমশেরনগর হাজী মো. উস্তওয়ার বালিকা উচ্চবিদ্যালয়ে এ সভার আয়োজন করে বাংলাদেশ সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিট। সংগঠনের সভাপতি আবদুল হান্নানের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক ছিলেন ভাষাসৈনিক আবদুল মালেক। বিশেষ আলোচক ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান কমরেড আবদুল লতিফ, কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমদ, লেখক-গবেষক ও সিপিবি কমলগঞ্জ শাখার সভাপতি আহমদ সিরাজ। মফিজ আলীর জীবন ও রাজনীতির ওপর সংক্ষিপ্ত প্রবন্ধ পাঠ করেন সাংবাদিক প্রণীত রঞ্জন দেবনাথ।