স্মরণসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার সাঘাটা উপজেলা বোনারপাড়া ইউনিয়নের দলদলিয়া গ্রামে ১৯৭১ সালের ২৪ অক্টোবর পাকিস্তানি সেনাদের সঙ্গে যুদ্ধে ১২ জন মুক্তিযোদ্ধা শহীদ হন। শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে গতকাল সোমবার সকালে দলদলিয়া মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সাঘাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উপজেলা কমান্ডার আফতাব হোসেন। আরও বক্তব্য দেন সাঘাটা উপজেলা চেয়ারম্যান গোলাম শহীদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মমিতুল হক, ইউএনও উজ্জ্বল কুমার ঘোষ, মুক্তিযোদ্ধা মাহমুদুল হক, নাজমুল আরেফিন, আলী আকবর, গৌতম চন্দ্র মোদক প্রমুখ। এর আগে শহীদদের কবরে ফুল দেওয়া হয়। গাইবান্ধা প্রতিনিধি