স্মরণসভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদের (রব) সাবেক সভাপতি ভাষাসৈনিক ও সাবেক সাংসদ মোহাম্মদ শাহজাহানের ২৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। মোহাম্মদ শাহজাহান স্মৃতি সংসদ গতকাল সোমবার বিকেলে চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে এর আয়োজন করে। স্মৃতি সংসদ চুয়াডাঙ্গার আহ্বায়ক মুক্তিযোদ্ধা আ শু বাঙালির সভাপতিত্বে আলোচনায় অংশ নেন জাতীয় সমাজতান্ত্রিক দল—জেএসডির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক তৌহিদ হোসেন ও চুয়াডাঙ্গা জেলা সভাপতি সেলিম উদ্দিন খান এবং জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার আবু হোসেন প্রমুখ।