স্মরণসভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটে ‘মোবাইল পাঠাগার’ এর প্রতিষ্ঠাতা মনির উদ্দিন চৌধুরীর ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা হয়েছে। গত শনিবার রাতে নগরের ইলেকট্রিক সাপ্লাই এলাকার মোবাইল পাঠাগার মিলনায়তনে অনুষ্ঠিত স্মরণসভায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবদুল আউয়াল বিশ্বাস, মদনমোহন কলেজের প্রাক্তন অধ্যক্ষ এম আতাউর রহমান পীর, লে. কর্নেল (অব.) সৈয়দ আলী আহমদ, সাংবাদিক আফতাব চৌধুরী, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক আজিজুল হক মানিক প্রমুখ বক্তব্য দেন। স্মরণসভায় সভাপতিত্ব করেন সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুহম্মদ বশিরুদ্দিন।