স্মরণসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুরে ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক ও দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক মরহুম আশরাফুল আলমের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার স্কুলটির মিলনায়তনে ওই সভা হয়। সভায় সভাপতিত্ব করেন ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ শাবাহাত আলী। বক্তব্য দেন ইংরেজি সাপ্তাহিক নর্থ বেঙ্গল নিউজ-এর সম্পাদক মেহেরুননিসা, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের প্রভাষক আলিম উদ্দিন, সৈয়দপুর ক্রিকেট ক্লাবের সভাপতি আওরঙ্গজেব, শিক্ষক আ ত ম রেজাউল কবির প্রমুখ। বক্তারা মরহুম আশরাফের সামাজিক অবদানের নানা দিক তুলে ধরেন। প্রসঙ্গত সমাজসেবী ও রাজনীতিক আশরাফুল গত বছরের ১০ নভেম্বর ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি