স্মরণসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য আখতারুজ্জামান চৌধুরীর স্মরণসভায় বক্তারা বলেছেন, আনোয়ারার মানুষের সুখে-দুখে সব সময় পাশে ছিলেন তিনি। দলের দুর্দিনেও তিনি পাশে থেকেছেন। গতকাল শুক্রবার বিকেলে আনোয়ারা উপজেলার বন্দর সেন্টার এলাকায় এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগ এ স্মরণসভার আয়োজন করে। যুবলীগের আনোয়ারা উপজেলা সভাপতি আছহাব উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি আ ম ম টিপু সুলতান চৌধুরী। বক্তব্য দেন আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, দক্ষিণ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক পার্থসারথী চৌধুরী প্রমুখ। সভা সঞ্চালনা করেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ওসমান গনি।