প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিউবার অবিসংবাদিত নেতা ফিদেল কাস্ত্রো স্মরণে মুন্সিগঞ্জে গতকাল শনিবার সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে সভা হয়েছে। মুন্সিগঞ্জের তরুণ-তরুণীদের নিয়ে গঠিত চে পরিষদ এর আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ গণসংহতি আন্দোলনের সভাপতি জোনায়েদ সাকি। চে পরিষদের সভাপতি এম এ রিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সাবেক পৌর মেয়র মুজিবুর রহমান, সরকারি হরগঙ্গা কলেজের শিক্ষক সফিকুর রহমান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেলা কমিটির সভাপতি শ ম কামাল, চে পরিষদের সাধারণ সম্পাদক সাজ্জাত হোসেন প্রমুখ। জাতীয় সংগীতের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর ফিদেলের স্মরণে শহীদ মিনারে মোমবাতি প্রজ্বালন করা হয়।