স্মরণসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুর আবাসিক মহিলা কলেজে স্মরণসভা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় কলেজের প্রতিষ্ঠাতা, সাবেক সাংসদ শওকত মোমেন শাহজাহানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ স্মরণসভা হয়। কলেজের অধ্যক্ষ রেনুবর রহমানের সভাপতিত্বে স্মরণসভায় অংশ নেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এম ও গণি, মজিবর রহমান, খলিলুর রহমান তালুকদার, ইয়ারুম তালুকদার, বুলবুলি বেগম, মোসলিমা খাতুন, জাকির হোসাইন, রহিজ উদ্দিন, মুহম্মদ আবদুল আলীম প্রমুখ। পরে ‘বাতিঘর’ নামের সংকলন প্রকাশসহ মিলাদ ও কাঙালীভোজের আয়োজন করা হয়।