স্মরণসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পী-সংগ্রামী সত্যেন সেনের ৩৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে উদীচী সিলেট জেলা সংসদ স্মরণসভা করেছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় নগরের মীরাবাজার এলাকায় সংগঠনের কার্যালয়ে এ সভা হয়। সংগঠনের সভাপতি এ কে শেরামের সভাপতিত্বে সভায় মুখ্য আলোচকের বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মো. আরশ আলী। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক অভিজিৎ দাস জয়। মূল প্রবন্ধ পাঠ করেন মাধব রায়। শাহনেওয়াজ সোহাগের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন পুলিন রায়, ধ্রুব গৌতম, ইন্দ্রানী সেন, মো. ইয়াকুব আলী, সন্দ্বীপ দেব, সুদীপা দাশ গুপ্তা, স্বপ্না দে, হরিপদ চন্দ, চন্দ্র শেখর দেব ও সিদ্ধার্থ দে।