প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় গতকাল সোমবার জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে। নবাবপুর ইউনিয়নের পদমদী মীর মশাররফ হোসেন স্মৃতি কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল মতিন ফেরদৌসের সভাপতিত্বে বক্তব্য দেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (পিআরএল) মো. গোলাম রহমান মিঞা, প্রকৌশলী শেখ মো. আজিমুদ্দিন, আওয়ামী লীগের নেতা মোকলেছুর রহমান ও লিয়াকত আলী খান। পরে দোয়া মাহফিল হয়।