স্মরণসভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের শিক্ষক পরিষদের প্রয়াত সাধারণ সম্পাদক মোহা. আবু বকরের স্মরণে কলেজ প্রাঙ্গণে স্মরণসভা ও দোয়া মাহফিল হয়েছে। গতকাল সোমবার দুপুরে কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠান হয়। কলেজটির অধ্যক্ষ নওরোজ মোহাম্মদ সাঈদ স্মরণসভায় সভাপতিত্ব করেন। এতে স্মৃতিচারণা করেন আবু বকরের সাবেক সহকর্মী ও চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ মো. কামরুজ্জামান, মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ এস এম ইস্রাফিল, আবদুল লতিফ, শহীদুল ইসলাম ও আবদুল ওয়াহেদ, কলেজটির বর্তমান উপাধ্যক্ষ জাহাঙ্গীর আলম, শিক্ষক আবদুর রশিদ প্রমুখ। দোয়া পরিচালনা করেন আবদুস সামাদ। বক্তারা বলেন, মোহা. আবু বকরের অকালমৃত্যুতে কলেজের অপূরণীয় ক্ষতি হয়েছে।