স্মরণসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাসদের প্রতিষ্ঠাতা সদস্য কাজী আরেফ আহমদের ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারে স্মরণসভা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে পৌরসভা মিলনায়তনে এই স্মরণসভার আয়োজন করে কাজী আরেফ পরিষদ। এতে সভাপতিত্ব করেন কাজী আরেফ পরিষদের আহ্বায়ক গিয়াস উদ্দিন আহমদ। প্রধান অতিথি ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি শরীফ নুরুল আম্বিয়া। বিশেষ অতিথি ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন, মুক্তিযোদ্ধা ও আয়কর উপদেষ্টা মাহমুদুর রহমান, মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জাকির আহমদ ও আহসান উদ্দিন চৌধুরী।