প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্মরণে সভা হয়েছে। জিল্লুর রহমানের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল সোমবার রাজকাচারী মাঠে এই সভা হয়। উপজেলা স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগ এর আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. সায়দুল্লাহ মিয়া। আলোচকেরা বলেন, জীবনের শেষ দিন পর্যন্ত জিল্লুর রহমানের রাজনীতি ছিল মানুষের জন্য। তাঁরা ভৈরবকে জেলা ঘোষণার দাবি জানান। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহ নেওয়াজ গাজী সভায় সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পৌর মেয়র ফখরুল আলম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মির্জা সুলায়মান ও সিরাজ উদ্দিন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।