স্মরণসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ সাংবাদিক সমিতির কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি জালাল উদ্দিন আহমদের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা হয়েছে। চট্টগ্রামের পটিয়া উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগ গতকাল বৃহস্পতিবার পটিয়ার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ স্মরণসভার আয়োজন করে। সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ। পটিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র হারুনুর রশিদের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী প্রমুখ।