স্মরণসভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামের বাড়িতে গতকাল মঙ্গলবার সকালে মিতালী ভারত-বাংলাদেশ সাংস্কৃতিক সংসদের উদ্যোগে ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী প্রয়াত জ্যোতি বসুর স্মরণে এক সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বারদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহিরুল হক। প্রধান অতিথি ছিলেন সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন।