স্মরণসভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবদুল ওয়াদুদঅকালপ্রয়াত ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ খোকনের স্মরণে দোয়া মাহফিল ও স্মরণসভার আয়োজন করা হয়েছে। বাগেরহাটের ফকিরহাট কাজী আজহার আলী কলেজ মাঠে কাল শনিবার বেলা দুইটায় এ সভা অনুষ্ঠিত হবে। ফকিরহাট উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠন এবং পরিবারের পক্ষ থেকে ওই সভার আয়োজন করা হয়েছে। এতে অংশ নিতে মরহুমের বড় বোন মঞ্জু মান আরা বেগম পরিবারের পক্ষ থেকে আত্মীয়স্বজন ও গুণগ্রাহীদের অনুরোধ জানিয়েছেন। গত ২ অক্টোবর ওয়াদুদ মস্তিষ্কে রক্তক্ষরণে ইন্তেকাল করেন। তিনি বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি ছিলেন। বিজ্ঞপ্তি।