প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুরের প্রয়াত লেখক, সংস্কৃতিকর্মী ও সাংবাদিক শাহ আলম বাবুলের স্মরণসভা হয়েছে। গতকাল শনিবার দুপুরে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে অনলাইন নিউজ পোর্টাল শ্যামলবাংলা টুয়েন্টিফোর ডটকম এ স্মরণসভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি ও শ্যামলবাংলার সম্পাদক রফিকুল ইসলাম আধার। সভায় বক্তব্য দেন শিক্ষাবিদ ড. সুধাময় দাস, জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. সিরাজুল ইসলাম, স্থানীয় সাপ্তাহিক জয়-এর সম্পাদক মুহম্মদ আখতারুজ্জামান, সাপ্তাহিক দশকাহনিয়ার সম্পাদক মুহম্মদ আবু বকর, মানবাধিকারকর্মী প্রদীপ দে কৃষ্ণ, কবি তালাত মাহমুদ, শিক্ষক শিবশংকর কারুয়া প্রমুখ। শাহ আলম বাবুল গত ১১ ফেব্রুয়ারি মস্তিষ্কের রক্তক্ষরণে মারা যান।