স্মরণসভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনায় নিহত চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজের প্রধান সহকারী মিজানুর রহমানের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে কলেজ মিলনায়তনে এ সভা হয়। কলেজ অধ্যক্ষ শাহজাহান আলীর সভাপতিত্বে স্মরণসভায় মরহুমের স্বজন ও সহকর্মীরা স্মৃতিচারণা করেন। দোয়া পরিচালনা করেন মাওলানা ইসহাক আলী। ১৭ মে ফরিদপুরের কামারখালীতে দুটি বাসের সংঘর্ষে চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের যাত্রী মিজানুর রহমান মারা যান। চুয়াডাঙ্গা প্রতিনিধি|