স্মরণসভা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর পৌরসভার কাউন্সিলর এ বি এম মোস্তাফিজুর রহমানের (৫৫) মৃত্যুতে গতকাল বুধবার পৌরসভার মিলনায়তনে স্মরণসভা হয়েছে। পৌরসভা কর্তৃপক্ষ এর আয়োজন করে। অনুষ্ঠানে পৌরসভার মেয়র আবদুস সাত্তার সভাপতিত্ব করেন। এতে বক্তব্য দেন স্থানীয় সাংসদ হবিবর রহমান, পৌরসভার সাবেক মেয়র জানে আলম ও স্বাধীন কুমার কণ্ডু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালমা ইসলাম, পৌরসভার প্যানেল মেয়র নাজমুল আলম প্রমুখ। স্মরণসভায় এ বি এম মোস্তাফিজুর রহমানের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। মোস্তাফিজুর রহমান মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে গত ২৬ জুলাই চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন।