স্মরণসভা অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জের প্রয়াত জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলামের স্মরণে গতকাল মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সভা অনুষ্ঠিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসক মাহমুদুল হাসানের সভাপতিত্বে সভায় প্রয়াত জেলা প্রশাসকের স্ত্রী রহিমা খাতুনের হাতে মন্ত্রিপরিষদ কর্তৃক গৃহীত শোক প্রস্তাবের কপি হস্তান্তর করেন রাজশাহী বিভাগীয় অতিরিক্ত কমিশনার মনির হোসেন। এ সময় আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়। সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তৌফিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফতেখার উদ্দিন প্রমুখ। গত ১৭ অক্টোবর রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মাসিক সভায় হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান মো. জাহিদুল ইসলাম।