স্মরণসভা ও বিচারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মধুপুরের আদিবাসীরা শ্রদ্ধা, ভালোবাসা এবং একই সঙ্গে বিচারের দাবি জানানোর মধ্য দিয়ে আদিবাসী যুবক পীরেন লালের ১১তম মৃত্যুবার্ষিকী পালন করেছে। গতকাল শনিবার সকালে আদিবাসীদের বিভিন্ন সংগঠন পীরেন স্মৃতিস্তম্ভে এবং পরে জয়নাগাছা গ্রামে তাঁর সমাধিতেও পুষ্পস্তবক অর্পণ করে। এরপর জয়নাগাছা প্রাথমিক বিদ্যালয় মাঠে আদিবাসীদের পক্ষ থেকে স্মরণসভার আয়োজন করা হয়। বিকেলে বেদুরিয়া স্কুল মাঠে পীরেন লাল স্মরণে ফুটবল খেলার আয়োজন করা হয়। ২০০৪ সালের ৩ জানুয়ারি মধুপুর গড়ের আদিবাসীদের ইকোপার্কবিরোধী মিছিলে পুলিশ ও বনরক্ষীরা গুলি চালালে এই আদিবাসী যুবকের মৃত্যু হয়।