স্মরণসভা বানচালের প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সানাউল্লাহ হত্যার প্রথম বার্ষিকী উপলক্ষে স্মরণসভা বানচাল করার প্রতিবাদে জেলা বিএনপি গতকাল রোববার বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত নাটোর শহরে মানববন্ধন করেছে। বিএনপির নেতা-কর্মীরা গত শুক্র ও শনিবার বড়াইগ্রাম পৌর মাঠে স্মরণসভা করতে চাইলে স্থানীয় আওয়ামী লীগ একই স্থানে একই সময়ে কর্মিসভা করার ঘোষণা দেয়। এ অবস্থায় বড়াইগ্রাম উপজেলা প্রশাসন ও পুলিশ শুক্রবার উভয় পক্ষকে কোনো কর্মসূচি পালন করতে দেয়নি। প্রশাসন পরে শনিবার সকাল ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত বড়াইগ্রাম পৌর মাঠ ও আশপাশের এলাকায় সব ধরনের মিছিল-সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করে। এর প্রতিবাদে গতকাল সহস্রাধিক নেতা-কর্মী জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে মানববন্ধনে অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. ফজলুর রহমান পটল, কেন্দ্রীয় স্বনির্ভরবিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সাবেক সাংসদ কাজী গোলাম মোর্শেদ, সানাউল্লাহর স্ত্রী মহুয়া নূর কচি প্রমুখ।