প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু ও মেঘনাদ সাহা স্মরণে গতকাল বৃহস্পতিবার বরিশালে বিজ্ঞান আন্দোলন মঞ্চের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। দুই বিজ্ঞানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল বিকেল চারটায় নগরের অশ্বিনী কুমার হলে বাঙালি দুই বিশিষ্ট বিজ্ঞানীর ওপর কুইজ প্রতিযোগিতার মাধ্যমে কর্মসূচি শুরু হয়। পরে বিজ্ঞান আন্দোলন মঞ্চ বরিশাল জেলা সংগঠক রিয়াজুল হকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।