স্মরণানুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে নানা আয়োজনে গত বুধবার পালিত হয়েছে রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী। কবির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, কবিতা পাঠ, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয় কবিতা পরিষদ এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমী পৃথকভাবে ওই অনুষ্ঠানের আয়োজন করে। সন্ধ্যায় নগরের অশ্বিনী কুমার হলে জীবনানন্দ দাশ স্মরণে অনুষ্ঠিত হয় আলোচনা ও কাব্যানুষ্ঠান। জেলা শিল্পকলা একাডেমীর উদ্যোগে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসক শহীদুল আলমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য দেন বিভাগীয় কমিশনার মো. গাউস, ডিআইজি বরিশাল রেঞ্জ হুমায়ুন কবির, মেট্রোপলিটন পুলিশ কমিশনার শৈবাল কান্তি চৌধুরী প্রমুখ।