প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনায় বহুল প্রচারিত দৈনিক পূর্বাঞ্চল-এর সম্পাদক লিয়াকত আলী স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার খুলনার বীরশ্রেষ্ঠ মো. রুহুল আমিন পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই সভার আয়োজন করে খুলনা শিশু সাংবাদিক ফোরাম। সংগঠনের সভাপতি শেখ তাজ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক পূর্বাঞ্চল-এর নির্বাহী সম্পাদক আহমেদ আলী খান। বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক কে এম ইকবাল হোসেন।