প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশে নারী সাংবাদিকতার পথিকৃৎ নূরজাহান বেগমের স্মৃতি ও কর্ম নিয়ে একটি স্মারকগ্রন্থ বের করার উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্যোগটি নিয়েছেন তাঁর বড় মেয়ে ফ্লোরা নাসরীন খান। গ্রন্থটি প্রকাশ করতে তিনি নূরজাহান বেগমকে যাঁরা কাছ থেকে দেখেছেন এবং তাঁর সম্পর্কে ভালোভাবে জানেন, তাঁদের লেখা দিয়ে সাহায্য করার আহ্বান জানিয়েছেন। এতে স্মারকগ্রন্থটি নূরজাহান বেগমের জীবন ও কর্মপদ্ধতির একটি পূর্ণাঙ্গ ইতিহাস তুলে ধরবে বলে জানিয়েছেন ফ্লোরা নাসরীন খান।
বিজ্ঞপ্তি