স্মরণে প্রার্থনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে সাম্প্রতিক সময়ে সংখ্যালঘু লোকজন হত্যার ঘটনায় নিহত ব্যক্তিদের স্মরণে গতকাল বিকেলে রংপুরে প্রার্থনাসভা অনুষ্ঠিত হয়েছে। পূজা উদ্যাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ জেলা শাখার যৌথ আয়োজনে রেলওয়ে স্টেশন কালীবাড়ি মন্দিরে এ প্রার্থনাসভার আয়োজন করা হয়। রথীশ চন্দ্র ভৌমিকের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে আলোচনা করেন বনমালী পাল, দীপক কুমার সাহা, অজয় প্রসাদ বাবন, নৃপেন্দ্রনাথ রায় ও স্বপন রায়। সভায় নিহত ব্যক্তিদের আত্মার শান্তি ও মানবতাবোধ জাগ্রত করার জন্য প্রার্থনা করা হয়।