স্মরণোৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একুশে পদকপ্রাপ্ত বাউলশিল্পী মরমি কবি খোদাবকশ শাহর ২৬তম মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার। এই বাউলশিল্পীর স্মরণে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জাহাপুরের আখড়াবাড়ির সমাধি চত্বরে শুরু হচ্ছে দুই দিনব্যাপী স্মরণোৎসব। গত ২৫ বছর স্থানীয় উদ্যোগে মরমি কবিকে স্মরণ করা হলেও, এ বছর প্রথমবার সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহায়তায় স্মরণোৎসব পালিত হচ্ছে। আজ সকাল ১০টায় খোদাবকস শাহের সমাধিতে মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধাঞ্জলির মধ্য দিয়ে দুই দিনের উৎসব শুরু হবে। দিনভর চলবে গানের আসর। সন্ধ্যায় মরমি কবির জীবনী নিয়ে আলোচনা সভা, কবিতাপাঠ ও বাউলগান ও পালাগান পরিবেশিত হবে। কাল শুক্রবার বিকেল পর্যন্ত চলবে এই উৎসব।
চুয়াডাঙ্গা প্রতিনিধি|