স্মারক অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বামপন্থী রাজনীতির সঙ্গে জড়িত সাবেক নেতা-কর্মীদের সংগঠন ‘সমমনা’-এর উদ্যোগে সংগীতাচার্য, সুরস্রষ্টা শচীন দেববর্মনের গান ও কর্মজীবন নিয়ে একটি স্মারক অনুষ্ঠান গতকাল শনিবার নারায়ণগঞ্জ ক্লাব কনভেনশন হলে অনুষ্ঠিত হয়। ‘বাংলা জনম দিলা আমারে’ এই শিরোনামে সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে শচীন দেববর্মনকে নিয়ে গবেষণালব্ধ জ্ঞান ও তাঁর গান পরিবেশন করেন ভারত থেকে আগত শচীন গবেষক, সংগীতগুরু গিরীন্দ্র মজুমদার, শচীন দেববর্মন পরিবারের সদস্য তনুজা দেববর্মন। অনুষ্ঠান শুরুর আগে বক্তব্য দেন সমমনা-এর সভাপতি মলয় দাস চন্দন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম প্রমুখ।