স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহান স্বাধীনতা ও বিজয় দিবস উপলক্ষে ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে দশ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম এবং পাঁচ টাকা মূল্যমানের ডেটা কার্ডও অবমুক্ত করেন তিনি।
আজ শনিবার বিকেলে গণভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষর করেন এবং বিশেষ সিলমোহরের মাধ্যমে তা প্রকাশ করেন। আগামীকাল রোববার থেকে দেশের সব ডাকঘর থেকে এই স্মারক টিকিট বিক্রি শুরু হবে।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমসহ ডাক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।