স্মারক ডাকটিকিট উদ্বোধন প্রধানমন্ত্রীর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহান বিজয় দিবস উপলক্ষে ১০ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিট উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকন প্রথম আলোকে এ তথ্য জানান।
আজ সকাল সাড়ে সাতটায় গণভবনে একটি বিশেষ সিল ব্যবহার করে এই স্মারক ডাকটিকিট অবমুক্ত করেন তিনি। এ সময় ১০ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম ও পাঁচ টাকা মূল্যমানের ডেটাকার্ড প্রকাশ করা হয়। এই উদ্বোধনী ডাকটিকিট আজ জিপিও থেকে বিক্রি শুরু হবে। পর্যায়ক্রমে অন্যান্য জিপিও থেকে বিক্রি শুরু হবে।
এ সময় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব ফয়জুর রহমান চৌধুরী, ডাক বিভাগের মহাপরিচালক নায়েব দেলোয়ার উপস্থিত ছিলেন।