স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রয়াত লালন গবেষক মো. মনিরউজ্জামান স্মরণে প্রকাশিত কোথায় পাব তারে স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় কুষ্টিয়া পৌরসভার মজিবর রহমান মিলনায়তনে বইটির মোড়ক উন্মোচন করা হয়।
জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ কুষ্টিয়া শাখার আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কথাশিল্পী হাবিব আনিসুর রহমান। কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলীর সভাপতিত্বে বক্তব্য দেন ভারতের পশ্চিমবঙ্গের কবি ওয়াজেদ আলী, কবি কল্যাণী ঠাকুর প্রমুখ।