স্মারকটি এখন ইন্দিরা গান্ধী মেমোরিয়াল ট্রাস্টে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে দেওয়া ‘বাংলাদেশ স্বাধীনতা সম্মাননা’ স্মারকটি দিল্লির ইন্দিরা গান্ধী মেমোরিয়াল ট্রাস্টে রাখা হয়েছে। স্বাধীনতাযুদ্ধে ঐতিহাসিক অবদান রাখায় তাঁকে বাংলাদেশ সরকার দেশটির সর্বোচ্চ সম্মাননা প্রদান করেছে। গত সোমবার প্রয়াত ইন্দিরা গান্ধীর পক্ষে ঢাকায় এই স্মারক গ্রহণ করেন তাঁর পুত্রবধূ সোনিয়া গান্ধী।