প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুর শহরে ব্যাটারিচালিত রিকশা চলাচলের অনুমতি দেওয়ার দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে সদর উপজেলা ব্যাটারিচালিত রিকশাচালক-মালিক ঐক্যজোট। গতকাল রোববার সকালে জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কে এম কামরুজ্জামান এ স্মারকলিপিটি গ্রহণ করেন। তিনি এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন রিকশাচালক-মালিক ঐক্যজোটের সভাপতি আতিয়ার রহমান ও সাধারণ সম্পাদক ফিরোজ শেখ। গত ২৪ নভেম্বর জেলা প্রশাসকের সভাপতিত্বে জেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় ব্যাটারিচালিত রিকশা চালানো বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সিদ্ধান্ত হয়।