প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহাকবি মাইকেল মধুসূদন দত্তের নামে যশোরের সাগরদাঁড়িতে সংস্কৃতি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। মধুসূদন সংস্কৃতি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির উদ্যোগে গতকাল বুধবার দুপুরে জেলা প্রশাসক মো. হুমায়ুন কবীরের মাধমে তা দেওয়া হয়। স্মারকলিপিতে বলা হয়েছে, এই বিশ্ববিদ্যালয় করা গেলে কবির প্রতি জানানো যাবে প্রকৃত শ্রদ্ধা। স্মারকলিপি দেওয়ার সময় উপস্থিত ছিলেন কমিটির আহ্বায়ক এম আর খায়রুল উমাম, যুগ্ম আহ্বায়ক আবু বকর সিদ্দিকী, কমিটির সদস্য ও সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোরের সভাপতি হারুন-অর-রশীদ প্রমুখ।