স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের জাতীয় বেতন স্কেলে অন্তর্ভুক্তির দাবিতে গতকাল বৃহস্পতিবার ফেনী জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে শিক্ষকদের দুটি সংগঠন। এতে বলা হয়, সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা বেতন স্কেলের সব সুযোগ-সুবিধা ভোগ করেন। কিন্তু বেসরকারি শিক্ষকেরা বৈষম্য ও অবহেলার শিকার হচ্ছেন। জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন ফেনী জেলা শিক্ষক সমিতির সভাপতি ডি এম একরামুল হক, বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ফেনী জেলা সভাপতি অধ্যক্ষ মো. মমিনুল হক প্রমুখ।