স্মারকলিপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসন্ন এসএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখা। গতকাল বুধবার বেলা ১১টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখার সংগঠক সুখদেব পালের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য মাসুদ রানা, বাসদ মার্ক্সবাদী নারায়ণগঞ্জ জেলা শাখার সদস্য রফিকুল ইসলাম প্রমুখ।