স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের চাপাতলী এলাকাকে মাদকমুক্ত রাখার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। একই সঙ্গে তাঁরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসক, পুলিশ সুপার ও পৌর মেয়রের কাছে স্মারকলিপি দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ কর্মসূচি পালন করা হয়। পুলিশ সুপার মো. মেহেদুল করিম বলেন, মাদক ব্যবসায়ীদের তালিকা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা গোয়েন্দা পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। শেরপুর প্রতিনিধি|