স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার কাহালুতে উপজেলাবাসীর স্বার্থ রক্ষার দাবিতে উপজেলা নাগরিক কমিটি গতকাল বুধবার দুপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। মিছিলটি কাহালু বাজার থেকে বেরিয়ে পৌর এলাকা প্রদক্ষিণ শেষে উপজেলা প্রশাসন চত্বরে সমাবেশ করে। কমিটির আহ্বায়ক কামাল উদ্দিন কবিরাজের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন আবুল হোসেন, ফেরদৌস আলম, সুলতান আলী কবিরাজ, আবুল কাশেম, খোরশেদ আলম প্রমুখ।