প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেলা ঘোষণার দাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর কার্যালয়ে স্মারকলিপি দিয়েছে লাকসাম জেলা বাস্তবায়ন পরিষদ। গতকাল বুধবার দুপুরে পরিষদের নেতারা প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি জমা দেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (প্রশাসন) দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির এটি গ্রহণ করেন। এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) কবির বিন আনোয়ারের সঙ্গে মতবিনিময় করেন তাঁরা। এ সময় লাকসামকে জেলা ঘোষণা করার প্রশাসনিক ও অর্থনৈতিক যৌক্তিকতা তুলে ধরা হয়। প্রতিনিধিদলে ছিলেন পরিষদের নেতা আবদুল কুদ্দুস, মজিবুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি।