প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদের সন্ধান চেয়ে গতকাল বুধবার সকালে কক্সবাজারের চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছেন বিএনপির নেতা-কর্মীরা। স্মারকলিপিতে দাবি করা হয়, সালাহ উদ্দিন আহমদকে গত ১০ মার্চ রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়। ৫৬ দিন পেরিয়ে গেলেও তাঁকে আদালতে হাজির করা হয়নি। প্রধানমন্ত্রীর সদিচ্ছায় সালাহ উদ্দিন আহমদকে সহজেই ফেরত পাওয়া যাবে। স্মারকলিপি দেওয়ার সময় উপস্থিত ছিলেন কৈয়ারবিল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এ কে জিল্লুর রহমান, আইনজীবী গোলাম সরওয়ার, জাফর আলম, চকরিয়া পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এইচ এম নুরুল আমিন, চকরিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মহিউদ্দিন প্রমুখ।