প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকারি কর্মচারীদের বেতন ৩০ শতাংশ বৃদ্ধি, তিনটি বিশেষ ইনক্রিমেন্ট প্রদান, শত ভাগ পেনশনসহ সাত দফা দাবি বাস্তবায়নের জন্য গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সরকারি কর্মচারী সংহতি পরিষদের প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি দিয়েছে। স্মারকলিপিতে বলা হয়, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি, গ্যাস, বিদ্যুৎ, গাড়ি ও বাড়িভাড়া বৃদ্ধি পাওয়ায় সরকারি কর্মচারীদের অর্থকষ্টে সংসার চালাতে হচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন পরিষদের সভাপতি নিজামুল ইসলাম ভূঁইয়া, মহাসচিব আমজাদ আলী খান প্রমুখ। বিজ্ঞপ্তি।