প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের বিভিন্ন কলেজে ছাত্রলীগের ভর্তি-বাণিজ্য বন্ধ, প্রতিটি কলেজে শিক্ষার মান ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা, কলেজ ক্যাম্পাসে সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ এবং স্বাভাবিক ও গণতান্ত্রিক পরিবেশে ছাত্ররাজনীতি নিশ্চিত করার দাবিতে পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দিয়েছে প্রগতিশীল ছাত্র জোট। গতকাল মঙ্গলবার সকালে সংগঠনটির পক্ষ থেকে স্মারকলিপিটি দেওয়া হয়। আজ বুধবার কর্মসূচির অংশ হিসেবে সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষের কাছে একই দাবিতে স্মারকলিপি দেওয়া হবে। ১০ জুন প্রগতিশীল ছাত্র জোট সংবাদ সম্মেলন করে পুলিশ সুপার ও তোলারাম কলেজের অধ্যক্ষ বরাবর স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করেছিল।