প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট নগরে অবৈধ মেলা বন্ধ এবং ফুটপাতের অবৈধ দোকানপাট উচ্ছেদের দাবি জানিয়ে স্মারকলিপি দিয়েছে সিলেট জেলা ও মহানগর ব্যবসায়ী ঐক্যকল্যাণ পরিষদ। গতকাল সোমবার দুপুরে সিলেট মহানগর পুলিশের কমিশনার মো. কামরুল আহসান ও সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীবের কাছে ব্যবসায়ী নেতারা এ স্মারকলিপি তুলে দেন। এ সময় সংগঠনের সভাপতি শেখ মো. মকন মিয়া, জেলা সাধারণ সম্পাদক তুরন মিয়া, মহানগর সভাপতি চন্দন সাহা, সাধারণ সম্পাদক মো. নাজমুল হক, ব্যবসায়ী নেতা এইচ এ তফাদার, আবদুল হাদী প্রমুখ উপস্থিত ছিলেন।