স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুরে জলাবদ্ধতা নিরসনের দাবিতে নাগরিক সমাজের উদ্যোগে গতকাল বিকেলে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি দেওয়া হয়েছে। জানা গেছে, টানা বর্ষণে পৌরসভার সাহাপাড়া, পোস্ট অফিসপাড়া, ডাকবাংলা সড়ক, মধ্যকুলসহ বিস্তীর্ণ এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। দীর্ঘদিনেও পানি নিষ্কাশিত হচ্ছে না। তাই জলাবদ্ধতা নিরসনসহ ১১ দফা দাবি জানানো হয় স্মারকলিপিতে। কেশবপুরের ইউএনওর মাধ্যমে জেলা প্রশাসককে স্মারকলিপি দেওয়ার সময় নাগরিক সমাজের আহ্বায়ক আইনজীবী আবু বক্কর সিদ্দিকী, সদস্যসচিব মফিজুর রহমান, মনোরঞ্জন দে, সাংবাদিক ওয়াজেদ আলী খান, শিক্ষক উৎপল রায় চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।